রবিবার ৫ জুলাই ২০২৬
অলিম্পিয়াডে স্বর্ণ বিজয়ী শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে ইউসিএসআই ইউনিভার্সিটি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:০০ পিএম   (ভিজিট : ৭)
এশিয়া প্যাসিফিক জুনিয়র ইনফরমেটিক্স অলিম্পিয়াড (এপিওএআই) ২০২৬-এ স্বর্ণপদক বিজয়ী শিক্ষার্থীদের শতভাগ স্কলারশিপ দেয়ার ঘোষণা দিয়েছে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস। 

শনিবার (৪ জুলাই) ইউনিভার্সিটির হলরুমে বিজয়ী শিক্ষার্থীদের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেয় ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে ৮ সদস্যস্যের দলকে সম্মাননা সনদ ও বিশেষ উপহার দেয়া হয়। শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের প্রভোস্ট মেজর সুমন সুবহান (অব.), বিশেষ অতিথি ছিলেন ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স এন্ড লিবারেল আর্টস এর ডিন ড. জোহা রহমান।

বাংলাদেশের ৮ সদস্যস্যের শিক্ষার্থীদলের মধ্যে এপিওএআই এর স্বর্ণপদক পেয়েছে লাবিব শাহরিয়ার, সাইদুজ্জামান আরাফ ও ত্রিদিব রায় অর্জ। ইউসিএসআই ইউনিভার্সিটির পক্ষ থেকে তাদের সার্টিফিকেট অব এপ্রিসিয়েশন দেয়া হয়। 
অনুষ্ঠানে স্বর্ণপদক বিজয়ী ৩ শিক্ষার্থী তাদের বিজয়ের গল্প শোনান। পুরো টিমের কো-অর্ডিনেটর তাসনিম মাহফুজ নাফিজ প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।

প্রভোষ্ট সুমন সুবহান বিজয়ী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সব ধরনের সহযোগিতা করার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, বিজয়ী শিক্ষার্থীরা ভবিষ্যতে তাদের উচ্চ শিক্ষার জন্য ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে ভর্তি হতে চাইলে শতভাগ স্কলারশিপ দেয়া হবে।

ড. জোহা রহমান বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই অর্জন পুরো দেশকে সম্মানিত করেছে। ভবিষ্যতে এই শিক্ষার্থীরাই বাংলাদেশের প্রযুক্তিখাতের নেতৃত্ব দেবে বলে আশা করনে তিনি। মেধাবী তরুণদের সবংর্ধনা দিতে পেরে ইউসিএসআই ইউনিভার্সিটি গর্বিত বলেও জানান ড. জোহা রহমান।

সিঙ্গাপুর, জাপান, চীন, মালয়েশিয়াসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৮টি দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে ৩টি স্বর্ণপদক জিতে নেয় বাংলাদেশের শিক্ষার্থীরা।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft