শুক্রবার ২৬ জুন ২০২৬
বিইউএফটিতে ২২২তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:৪৭ পিএম   (ভিজিট : ১০)
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর ২২২তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এ বিদায় উৎসব অনুষ্ঠিত হয়। 

বিইউএফটি দুইশ ২২’র ইতিবৃত্ত শিরোনামে দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, বিশিষ্ট অতিথি এবং শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেন। ফ্ল্যাশ মব, সাংস্কৃতিক নৃত্য, রঙ উৎসব, অতিথিদের বক্তব্য, ফ্যাশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, কাওয়ালি পরিবেশনা এবং জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাভয়েড রাফা’-এর সংগীত পরিবেশনার মধ্য দিয়ে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ওয়ান কম্পোজিট লিমিটেড এবং উর্মী গ্রুপের প্রতিনিধিবৃন্দ। বিশেষ অতিথি ছিলেন বিইউএফটির মনোনীত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। আয়োজনের কনভেনার ছিলেন ছাত্র-কল্যাণ বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুল জলিল ও জনসংযোগ পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ। সদস্য সচিব ছিলেন ছাত্র-কল্যাণ বিভাগের উপ-পরিচালক সাখাওয়াত হোসেন ও প্রভাষক রাকিবুল ইসলাম সিফাত।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft