বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬
বিএনপি জনগণের দল: সুলতান সালাউদ্দিন টুকু
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১১:৩৫ পিএম   (ভিজিট : ১২২)
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, বিএনপি জনগণের দল। আমরা জনগণের জন্য কাজ করি। আপনাদের এলাকার উন্নয়নসহ যেকোন প্রয়োজনে আমার সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, লুৎফুজ্জামান বাবরের মতন নেতা পাওয়া ভাগ্যের ব্যাপার।

 তিনি বিদ্যুতের সমস্যাও সমাধান করা হবে বলে উল্লেখ করেন। মোহনগঞ্জের হাওরে দিনভর মাছের পোনা অবমুক্তকরণ শেষে রেল স্টেশন চত্ত্বরে শুক্রবার রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহনগঞ্জের সন্তান সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

সভায় স্বাগত বক্তব্য দেন- মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী নির্বাচনী এলাকার এমপি লুৎফুজ্জামান বাবর। বিশেষ অতিথির বক্তব্যে হাবিবুর রশিদ বলেন, মোহনগঞ্জের লোকাল ট্রেন চালু হবে। মোহনগঞ্জ স্টেশনের সকল সমস্যা সমাধান করা হবে। নেত্রকোনা-মোহনগঞ্জ-মদন সড়কের উন্নয়ন করা হবে।

তিনি বলেন, এই রাষ্ট্র যেন সবার হয় সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। তিনি আরো বলেন, আমার নিজ গ্রাম তেতুলিয়া থেকে জেলেদের মাছের দুটি ট্রলি ছিনতাইয়ের ঘটনায় আমি দুঃখ পেয়েছি। মানুষের কোন মাছ লুট করা কখনই উচিত না। সেখানে কারো অন্যায় থাকলে বিচার হবে। ওই সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবকসহ সকল অঙ্গসংগঠন নেতাকর্মীসহ হাজারো জনতা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft