বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬
জামালপুরে ফল ব্যবসায়ী খালেকের ওপর হামলা, থানায় জিডি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ২:১২ পিএম   (ভিজিট : ১৪)
জামালপুর শহরের গেটপার এলাকার ফল ব্যবসায়ী মো. আব্দুল খালেকের ওপর হামলা, মারধর ও ফল কেনার জন্য  নগদ ৯৫ হাজার  টাকা চিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আব্দুল খালেক বাদী হয়ে জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

জামালপুর সদর থানার সাধারণ ডায়রির বিবরণে জানা যায়, গত ২১ জুলাই মঙ্গলবার  সকালে পূর্ব বিরোধের যে ধরে জামালপুর শহরের ডাক পাড়ায় ফলের আড়ৎ এর মালিক ও জামালপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান শামীম ও তার ছোট ভাই মো. কানন  নিরীহ ফল ব্যবসায়ী মো. আব্দুল খালেককে বেধড়ক মারপিট ও হামলা করে। এ সময় ফল ব্যবসায়ী  খালেকের মাথা ও কানে গুরুতর আঘাত পান এবং ফল কেনার জন্য তার পেন্টের  পকেটে থাকা নগদ ৯৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া যায়। পরে খালেকের ডাক চিৎকারে  আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং উন্নত চিকিৎসার জন্য খালেকের স্ত্রী তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়। 

এ ব্যাপারে নিরীহ ফল ব্যবসায়ী মো. আব্দুল খালেক জানান, কিছুদিন পূর্বে শামীম খালেকের কাছ থেকে ব্যবসায়িক প্রয়োজনে  ৪৫০০ টাকা নেন। গত ২১ তারিখ মঙ্গলবার খালেক শামীমের কাছে  পাওনা ৪৫০০ টাকা চাইতে গেলে শামীম ও তার ভাই কানন খালেকের ওপর অতর্কিত হামলা, ও বেধড়ক মারপিট করে জখম করে ও তার কানে ব্যাপক আঘাত করে । এ সময় খালেকের কাছে ফল কেনার জন্য নগদ ৯৫ হাজার টাকা শামীম ও তার ভাই কানন ছিনিয়ে নেয়। পরে খালেকের ডাক চিৎকারে আশপাশের লোকজন চলে এসে খালেককে উদ্ধার করে ও খালেকের স্ত্রী মাহফুজা বেগম তাকে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় খালেক ও তার পরিবার সঠিক  তদন্ত সাপেক্ষে  হামলাকারী  আওয়ামী লীগ নেতা শামীম ও তার ভাই কাননের দৃষ্টান্তমূলক শাস্তি ছিনিয়ে নেওয়া ৯৫ হাজার টাকা উদ্ধারের জন্য প্রশাসনের জোর হস্তকে কামনা করেছে। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft