বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী ১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে। লুটপাট করা তাদের দ্বায়িত্ব না। জনগণের অর্থ যারা লুটপাট করেছে, জনগণ তাদের প্রত্যাক্ষাণ করেছে। তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত তাই তাদের কল্যাণে কাজ করতে আমরা বাধ্য। দলের নেতা কর্মীরা যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে ডাবল অ্যাকশন নেয়া হবে। জনগন আমাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে। আমাদের উপর আস্থা রেখেছে। আমরা জনগণের সেবা করতে চাই। জনগনের স্বার্থে বরাদ্দের একটি অর্থও কেউ দুর্নীতি করতে পারবেনা, করতে দেয়া হবে না। বিএনপি যা বলে তা করে।
বুধবার (২২ জুলাই) বিকেলে নরসিংদী সদর উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যকালে এসব কথা বলেন।
নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী সমাজসেবা অফিসার আশরাফুল ইসলাম খান, নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলামসহ আরো অনেকে।
এসময় ২১ জন উপকারভোগীর মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ এবং ১৫০ জনের মাঝে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড প্রদান করা হয়।
আজকালের খবর/বিএস