নেত্রকোনায় পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) পূর্ব কাটলীর প্রকৃতি বাগানে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারি সংস্থা আইইডির ব্যবস্থাপনায়ও স্বেচ্ছাসেবক সংগঠন জনউদ্যোগ আয়োজিত এবং সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং জনউদ্যোগ ফেলো শ্যামলেন্দু পাল, সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, নারী উদ্যোক্তা তাহমিদা ইসলাম, জনউদ্যোগ সদস্য লিজা আক্তার, কবি কল্পনা ঘোষ,কলেজ শিক্ষার্থী শাপলা আক্তার, স্বর্ণা বিশ্বাস, দিপ্ত দত্ত এবং মামুন মিয়া।
পরিবেশ রক্ষায় জেলার জলাশয়ে প্লাস্টিকের বোতল, বিভিন্ন ধরনের ময়লা না ফেলা, গাড়িতে অযথা হর্ণ বাজিয়ে শব্দদুষণ না করাসহ গাছ লাগিয়ে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক দিক মোকাবেলা করার মত বিষয়গুলো উঠে আসে উপস্থিত বক্তাদের বক্তব্যে।
কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
আজকালের খবর/বিএস