বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
নাসিরনগরে সরকারি জমি থেকে ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৬:০৮ পিএম   (ভিজিট : ৭)
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি খাস জমি থেকে ১৮টি অবৈধ টিনশেড ও সেমিপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার নূরপুর মৌজায় ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ১৬৭ শতক খাল শ্রেণির জায়গায় অবৈধভাবে এসব দোকান ও বসতঘর নির্মাণ করা হয়েছিল। একটি উচ্ছেদ মামলার রায়ের আলোকে এসব অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমদ উচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের রায় বাস্তবায়নে ১৬৭ শতক খাস জমি থেকে ১৮টি অবৈধ ঘর ও দোকান উচ্ছেদ করা হয়েছে। উপজেলার অন্যান্য অবৈধ স্থাপনাগুলোও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft