বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
সোনারগাঁয়ে কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনা বিতরণ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫:৪৪ পিএম   (ভিজিট : ২)
“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, গাছের চারা, রাসায়নিক ও জৈব সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সোনারগাঁ উপজেলা কৃষি অফিসের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই প্রণোদনা কর্মসূচির আয়োজন করা হয়।

স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের বিশেষ নির্দেশনায় এবং উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।

প্রধান অতিথির বক্তব্যে আসিফ আল জিনাত বলেন, কৃষকরাই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও পুষ্টির চাহিদা পূরণে ধান চাষের পাশাপাশি ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা অত্যন্ত জরুরি। আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আমাদের খাদ্য উৎপাদন আরও বাড়াতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক জানান, ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান, আমন (উফশী) এবং বিভিন্ন শাক-সবজি চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে বিনামূল্যে এসব উপকরণ বিতরণ করা হচ্ছে। এটি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সাহায্য করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সোনারগাঁ কৃষক দলের সভাপতি মো. জফলুল হক (ফজলু) মেম্বার এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. অলিউল্লাহ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে প্রণোদনার সামগ্রী তুলে দেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft