বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
মহিপুরে জমি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫:১৫ পিএম   (ভিজিট : ২)
পটুয়াখালীর মহিপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পৈত্রিক ও ক্রয়কৃত জমি দখল, হামলা, প্রাণনাশের হুমকি এবং চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে একটি প্রবাসী পরিবার। বৃহস্পতিবার (২৫ জুন) মহিপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মালয়েশিয়া প্রবাসী মজিবুর রহমান গাজীর ছেলে মো. মুসা গাজী।

লিখিত বক্তব্যে মুসা গাজী জানান, তার বাবা দীর্ঘ ২৩ বছর মালয়েশিয়ায় থেকে উপার্জিত অর্থ দিয়ে ২০২৪ সালে ইউসুফপুর মৌজায় জমি ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। কিন্তু সম্প্রতি ইমরান হাওলাদার নামের এক ব্যক্তি স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় ওই জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা চালান। এ নিয়ে মহিপুর থানায় সালিশ বৈঠকে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব ধরনের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও, গত ১২ জুন তা অমান্য করে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা শুরু হয়।

অভিযোগে বলা হয়, এ সময় মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বেল্লাল ইসলাম গালিব (মাইকেল), ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইউব আলী আকন ফিরোজ, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তাউয়াব সরদার ও রাসেল মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। জমিতে কাজের প্রতিবাদ করায় তাদের স্বজনদের মারধর, প্রাণনাশের হুমকি ও মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিষয়টি নিয়ে কলাপাড়া সিনিয়র সহকারী জজ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা হলেও গত ২৩ জুন পুনরায় জমিতে স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়। এতে বাধা দিতে গেলে আব্দুল মতিন গাজী, শহিদুল গাজী ও দেলোয়ার দুয়ারির ওপর হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত আব্দুল মতিন গাজীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভোগা এই পরিবারটি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

তবে অভিযোগ অস্বীকার করে ইমরান হাওলাদার দাবি করেন, তিনি তার নিজস্ব জমিতেই কাজ করছেন এবং কোনো চাঁদা দাবি বা আদালতের নোটিশ পাননি। অন্যদিকে, স্বেচ্ছাসেবক দল নেতা বেল্লাল ইসলাম গালিব বলেন, বাজারে যাওয়ার পথে ভিড় দেখে তিনি দাঁড়িয়েছিলেন এবং রাজনৈতিক উদ্দেশ্যে তাদের নাম জড়ানো হচ্ছে।

এ বিষয়ে মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার বলেন, এটি জমিজমা সংক্রান্ত বিরোধ এবং আদালতে বিচারাধীন। তবে বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft