বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে ৩ বিদেশি পিস্তল ও উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১০:২৯ এএম   (ভিজিট : ০)
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং ২টি কুকরি চাপাতি উদ্ধার করা হয়েছে।

বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে বড়লেখা সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজনের নেতৃত্বে বিওসিটিলা বিওপির একটি আভিযানিক দল বড়লেখা সদর ইউনিয়নের সীমান্তবর্তী মিশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বিজিবি সদস্যরা কয়েকজন সন্দেহভাজন দুষ্কৃতিকারীকে দেখতে পেয়ে তাদের চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা রাতের অন্ধকার ও গভীর জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে সীমান্ত পিলার ১৩৮৫/এম থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিশন এলাকা থেকে ৩টি বিদেশি পিস্তল, ২৩টি টিউবে সংরক্ষিত ৩ কেজি পাওয়ারজেল-৯০ উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং ২টি কুকরি চাপাতি উদ্ধার করে।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রীর বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft