বরগুনার আমতলীতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসনকর্মসূচির আওতায় বৃধবার (২৪ জুন) আমতলী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের বনজ, ফলজ,ঔষধি চারা, নারিকেল চারা এবং রোপা আমন ধানের বীজ, সার এবং খুঁটি বিতরণ করা হয়।
আমতলী উপজেলা কৃষি অফিসার মো, রাসেল মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিবমো. তুহিন মৃধা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
কার্যক্রমে আমন ৩ হাজার কৃষককে রোপা আমন ধানের বীজ ও সার ,নারিকেল চারা ৯০০ জন, বিভিন্ন ফল চারা ৪৩৪ জন,লেবু চারা ৭০ জন, মরিচ ১৮০,জন ও সবজি চাষী ১৫০০জনকে কৃষক সহায়তা প্রদান করা হয়।
আজকালের খবর/রাশেদুল মিলন