বুধবার ২৪ জুন ২০২৬
বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:০৭ পিএম   (ভিজিট : ১৬)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে বিজয়নগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাওয়াইখলা ইউনিয়নের কল্যাণপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আনোয়ার (পিতা: মৃত ইছহাক) ও মো. আজিম (পিতা: হুমায়ুন কবির)। তারা উভয়েই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধান অনুযায়ী জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়াজুড়ে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসায়ী ও মাদক সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft