বুধবার ২৪ জুন ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৪:৫৮ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৬ ৬:৫৬ পিএম  (ভিজিট : ১৬)
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা হল রুমে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মুন্সী তোফায়েল হোসেন, সদর উপজেলা সমবায় অফিসার আজিজুল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আলী আজম এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন। অনুষ্ঠানে পার্টনার কংগ্রেস সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সালমা সুলতানা।

সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম জানান, পার্টনার প্রকল্পের আওতায় বিভিন্ন ইউনিয়নে ২৫ জন কৃষক নিয়ে ১০ সপ্তাহব্যাপী পার্টনার ফিল্ড স্কুল পরিচালিত হয়। প্রশিক্ষণ শেষে এই কৃষকদের নিয়ে একটি গ্রুপ তৈরি করা হয়, যা পরবর্তীতে এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে। পরিবেশবান্ধব সবজি চাষ, ধানের জমিতে পোকামাকড় রোধ, নতুন জাতের ফসল চাষাবাদ ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে এই গ্রুপগুলো অত্যন্ত দক্ষ। প্রতি বছর এই গ্রুপগুলোকে নিয়ে কংগ্রেসের আয়োজন করা হয়, যা মূলত কৃষকদের একটি মিলনমেলা। এই কংগ্রেসের মাধ্যমে কৃষকদের সচেতনতা সৃষ্টি, অর্গানিক ও জৈব বালাইনাশক ব্যবহার এবং সঠিক পদ্ধতিতে সার ও কীটনাশক ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়।

উক্ত পার্টনার কংগ্রেসে সদর উপজেলার ৭০ জন কৃষক-কৃষাণী এবং বিভিন্ন শ্রেণী-পেশার ৩০ জন প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানে উত্তম কৃষি চর্চা ফলন ও জৈব প্রযুক্তি প্রদর্শন করা হয়।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft