বুধবার ২৪ জুন ২০২৬
রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি ও নবনিযুক্ত সিডিএ চেয়ারম্যান এর সাথে মতবিনিময়
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১১:০৩ এএম   (ভিজিট : ১৬)
রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর নব নিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন'র মধ্যে সোমবার ২২ জুন দুপুরে সিডিএ’র কনফারেন্স হলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিডিএ এর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

সভায় রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরসেদুল হাসান চট্টগ্রাম শহরকে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বিশ্বমানের শহর হিসেবে গড়ে তুলতে সিডিএ’র আন্তরিক সহযোগীতা কামনা করেন। 

আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এই শহরে দৃষ্টিনন্দন সুউচ্চ ভবন নির্মাণ করার উপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি উন্নত বিশ্বের মত সর্বোচ্চ ১৫-৩০ দিনের মধ্যে রিহ্যাব সদস্যদের প্রকল্পসমূহের ছাড়পত্র প্রদান ও নকশা অনুমোদনের জন্য চেয়ারম্যান মহোদয়ের কাছে অনুরোধ করেন। তিনি চট্টগ্রামে রিহ্যাব সদস্য বহির্ভূত অবৈধ এবং পরিবেশ দুষণকারী ডেভেলপার প্রতিষ্ঠান এবং ব্যক্তি শেয়ার বিল্ডিং তৈরি করে নিয়ম বহির্ভূতভাবে রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনাকারীদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আবেদন জানান। তিনি বলেন এ ধরণের প্রতিষ্ঠান ও ব্যক্তির কারণে সরকার হাজার হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।

সভায় রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত্ বিনতে নুর সিডিএ চেয়ারম্যানের কাছে রিহ্যাব সস্যদের জন্য একটি ওয়ান স্টপ সার্ভিস প্রচলন, বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী সকল ডেভেলপারকে রিহ্যাব এর সদস্যপদ বাধ্যতামূলকভাবে গ্রহণ করার বিষয়টি উপস্থাপন করেন এবং কোন ডেভেলপার প্রতিষ্ঠানের প্রকল্প অনুমোদনের আগে রিহ্যাব সদস্য কিনা সে বিষয়ে যাচাই বাছাই করার জন্য চেয়ারম্যান বরাবর অনুরোধ করেন।

রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২  এএসএম আবদুল গাফফার মিয়াজী তার বক্তব্যে রিহ্যাব সদস্যদের সিডিএ-তে নিবন্ধন, কম সময়ের মধ্যে প্রকল্প অনুমোদন এবং সিডিএ’র কমিটিতে রিহ্যাব এর প্রতিনিধি অন্তর্ভূক্তকরণ বিষয়গুলো সিডিএ চেয়ারম্যান মহোদয়ের কাছে উপস্থাপন করেন। তিনি বলেন, রিহ্যাব সদস্যদের প্ল্যান পাশের ক্ষেত্রে সিডিএ এর একজন অফিসারকে আতিরিক্ত দায়িত্ব প্রদানের অরনুরোধ করেন।

সিডিএ’র চেয়ারম্যান বলেন এই শহরকে সবুজ ও নান্দনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে এই দায়িত্ব দিয়েছেন। তিনি বলেন, আমি সিডিএ’র সেবক হয়ে সকলকে সঙ্গে নিয়ে চট্টগ্রামের উন্নয়নে কাজ করতে চাই, আপনারা সকলে আমাকে সহায়তা করবেন। 

তিনি নিয়ম মেনে ভবন নির্মানের ক্ষেত্রে সিডিএ’র পক্ষ থেকে রিহ্যাব সদস্যদের প্রকল্প অনুমোদন থেকে শুরু করে সব ধরনের সহায়তা প্রদানের নিশ্চয়তা প্রদান করেন। সভায় রিহ্যাব সদস্যদের প্রকল্প সংশ্লিষ্ট বিষয়গুলো মনিটরিং করার জন্য সিডিএ এবং রিহ্যাব সদস্যদের নিয়ে একটি যৌথ মনিটরিং সেল গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। খুব শীঘ্রই রিহ্যাব এর উদ্যোগে এবং সিডিএ’র সহযোগীতায় দপ্তরের কারিগরি দক্ষতা সম্পন্ন কর্মকর্তাদের অংশগ্রহণে একটি কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় রিহ্যাব, সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর, ওয়াসা, পিডিবি, কর্ণফূলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিঃ, ফায়ার সার্ভিস ও ডিফেন্স সহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিয়ে একটি সমন্বয় সভা আয়েজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য প্রকৌশলী হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, জনাব নূর মোহাম্মদ। সভায় আরও উপস্থিত ছিলেন সিডিএ’র সচিব মোহাম্মদ মাহবুব উল করিম, সার্বক্ষণিক সদস্য প্রকৌশলী মো. জামিলুর রহমান, প্রধান প্রকৌশলী  আহমেদ আনোয়ারুল নজরুল, অথরাইজড অফিসার -১ কাজী কাদের নেওয়াজ।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft