সোমবার ২২ জুন ২০২৬
কামড় দেওয়া সাপ নিয়ে হাসপাতালে যুবক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:০২ পিএম   (ভিজিট : ৯)
রাজবাড়ী পাংশা উপজেলা খরের পালায় কাজ করার সময় মো. শহমান নামে এক যুবক গোখরা সাপে কামড়ে আক্রান্ত হন। তবে  কামড়ানো সেই সাপটিকেও ধরে প্লাস্টিকের বয়মে বন্দি করে হাসপাতালে চিকিৎসা নিতে যান ওই যুবক।

সোমবার (২২ জুন) দুপুরের দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে খড়ের পালায় কাজ করার সময় শহমানকে একটি বিষাক্ত গোখরা সাপ তার ডান হাতে ছোবল দেয়। এ সময় তিনি চিৎকার করলে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।পরে সাপটিকে একটি প্লাস্টিকের পাত্রে আটক করে আহত শহমান কে সাপসহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে ভর্তি করা হয়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদানসহ শরীরে প্রয়োজনীয় এন্টিভেনাম প্রয়োগ করেন। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে রেফার করা হয়েছে।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft