সোমবার ২২ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে অশালীন মন্তব্য করায় কলেজছাত্র গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৩৮ পিএম   (ভিজিট : ৫)
প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বাসিন্দা, কলেজ ছাত্র সাবিদুল ইসলাম সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত সিয়াম আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের শাহনেওয়াজ মিয়ার ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

গত রবিবার রাতে জেলার সদরের জগতসার গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২২ জুন) দুপুর নাগাদ ওই কলেজ ছাত্র আখাউড়া থানা হাজতে ছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে শনিবার রাতে আখাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ মিয়া ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রিফাতুল ইসলাম থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন ‘সাবিদুল ইসলাম সিয়াম’ (ইংরেজিতে) নামে একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়। ওই আইডির স্ক্রিনশট থেকে দেখা যায় অশালীন মন্তব্যটি গত শুক্রবার করা। 

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ-উল ইসলাম জানান, এ বিষয়ে একাধিক লিখিত অভিযোগ পাওয়া যায়। পরে অভিযুক্তকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft