নীলফামারী জেলার চিলাহাটির কেতকীবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চান্দখান ইন্দিরাপাড়া গ্রামের বাসিন্দা সুমন (১৬) গত ২২ জুন বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে।
তিনি সাইদুর ও সেলিনা দম্পতির ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সুমনের মানসিক সমস্যা রয়েছে। গত ২২ জুন বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। এরপর আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এতে পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
নিখোঁজ হওয়ার সময় সুমনের পরনে ছিল লাল রঙের টি-শার্ট ও লুঙ্গি। তার সন্ধান পেলে বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে 01314222451, 01744457083 মোবাইল নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক অনুরোধ জানানো হয়েছে।
আজকালের খবর/বিএস