বুধবার ২৪ জুন ২০২৬
পঞ্চগড়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ডায়ালগ
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৪:৫৩ পিএম   (ভিজিট : ৫১)
পঞ্চগড়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় প্রশাসনের সাথে এক অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের অধীনে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ডায়ালগের আয়োজন করা হয়।

ব্র্যাকের জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক মোর্শেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। ডায়ালগে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোসা. ফাহমিদা সুলতানা ও ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী। এছাড়া সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, ব্র্যাকের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং কিশোর-কিশোরীরা এতে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন বলেন, বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। তাই দেশের সার্বিক উন্নয়নের স্বার্থেই নারীদের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি, অন্যথায় তারা আরও পিছিয়ে পড়বে। 

তিনি উল্লেখ করেন, নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে দেশে পর্যাপ্ত আইন রয়েছে, তবে নারীদের নিজেদেরও অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। নারীরা অর্থনৈতিকভাবে যত বেশি স্বাবলম্বী হবে, সমাজে তাদের প্রতি সহিংসতা ততটাই কমে আসবে। 

এছাড়া কন্যাশিশুদের প্রতি সহিংসতা কমাতে ১৮ বছরের কম বয়সী ছেলে-মেয়েদের মোবাইল ফোনের ব্যবহার থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আজকালের খবর/কাওছার আল হাবীব

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft