শনিবার ১৮ জুলাই ২০২৬
মন্দির নির্মাণে বাধার প্রতিবাদে মোহনগঞ্জে মানববন্ধন
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:১৩ পিএম   (ভিজিট : ৪৪৫)
গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের মন্দির নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে নেত্রকোণার মোহনগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) স্থানীয় শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া চত্বরে মোহনগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা গাইবান্ধায় মন্দির নির্মাণে বাধা ও সনাতন ধর্মাবলম্বীদের ওপর হয়রানির তীব্র নিন্দা জানান। একই সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মোহনগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিবারণ চন্দ্র সাহা নান্টুর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক অমল সরকার, বিমল চন্দ্র পাল, বিপ্লব কুমার রায়, দীপক বণিক ও বিকাশ দাসসহ স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ। বক্তারা দেশের সকল ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft