শনিবার ২০ জুন ২০২৬
পরশুরামে ভারতীয় মদসহ আটক দুই,অ্যাম্বুলেন্স জব্দ
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৩:২৯ পিএম   (ভিজিট : ৩)
পরশুরামে ভারতীয় ১১৭ বোতল ভারতীয় মদসহ পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মাহবুবের মালিকানাধীন  ''পরশুরাম ক্লিনিক''র অ্যাম্বুলেন্স জব্দ। এসময় চালকসহ দুই জন মাদক কারবারীকে  আটক করেছে পুলিশ। 

প্রত্যেক্ষদর্শীদের দেওয়া  তথ্য মতে, ভারতীয় মদ অ্যাম্বুলেন্সের ভিতরে করে ফেনী নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পরশুরাম থানার পুলিশ ফেনী-পরশুরাম সড়কের শ্রী-ভাঙ্গা ব্রিজের ওপর থেকে অ্যাম্বুলেন্সটি আটক করে।  পুলিশ তল্লাশি করে অ্যাম্বুলেন্সের ভিতর থেকে ১১৭ বোতল ভারতীয় মত উদ্ধার করে। 

বর্তমানে দুইজন থানায় হেফাজতে রয়েছে। তাদের ছাড়িয়ে নিতে  তদবির চালাচ্ছে একটি সিন্ডিকেট। 

পরশুরাম থেকে দীর্ঘদিন ধরে মাইক্রো, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স ও সিএনজিতে করে মাদক ব্যবসা চালিয়ে আসছে একটি শক্তিশালী মাদক চোরাকারবারি চক্র।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  ১১৭ বোতল মদ উদ্ধার করা হয়েছে। 

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft