উত্তরবঙ্গের মানুষের দীর্ঘ দিনের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটের কালীগঞ্জে তিস্তা নদীর তীরে মানববন্ধন করেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি নামে একটি সংগঠন। এ সময় সংগঠনটির এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের প্রায় কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।
শনিবার সকালে উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈলমারী নামক এলাকায় তিস্তা নদীর তীরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক ও জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা নায়েবে আমির হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা আমির এ্যাডভোকেট আবু তাহের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিল্প ও বানিজ্য বিভাগের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজু, হাতীবান্ধা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম, হাতীবান্ধা উপজেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য হাবিবুর রহমান সাতা, লালমনিরহাট জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল আলম সালেহীসহ জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উত্তর বঙ্গের মানুষের দীর্ঘ দিনের এ প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা অতি শীগ্রই বাস্তবায়ন করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান অতিথিরা।
আজকালের খবর/কাওছার আল হাবীব