শনিবার ২০ জুন ২০২৬
পিরোজপুরে ‘মাদকের বিস্তার-আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ২:৫২ পিএম   (ভিজিট : ৩)
পিরোজপুরে মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার(২০ জুন) সকালে পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।

​‘পিরোজপুরে মাদকের বিস্তার-আমাদের করণীয়’ শীর্ষক এই গুরুত্বপূর্ণ আলোচনা সভাটির আয়োজন করে পিরোজপুর প্রেসক্লাব। অনুষ্ঠানটিতে পার্টনার হিসেবে সহযোগিতা করেছে জেলা পরিষদ, পিরোজপুর।

​পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামিম-এর সভাপতিত্বে মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। তিনি তার বক্তব্যে বলেন, "মাদকের বিস্তার রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলা অপরিহার্য। প্রতিটি পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে এবং মাদকের সাথে সম্পৃক্তদের সামাজিকভাবে বয়কট করতে হবে।" জেলা প্রশাসক মাদকের তালিকা তৈরি করে তা প্রকাশ্যে টানিয়ে দেওয়ার ঘোষণা দিয়ে বলেন, এতে সমাজের সর্বস্তরের মানুষ তাদের সম্পর্কে সচেতন হতে পারবে।

‎​তিনি আরও জানান, পিরোজপুরে একটি মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের পরিকল্পনা জেলা প্রশাসনের রয়েছে এবং দ্রুতই এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা,পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন,সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়,জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত,চেম্বার অফ কমার্স এর সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু প্রমুখ।

সভায় বক্তারা পিরোজপুর জেলায় মাদকের বর্তমান পরিস্থিতি, এর অপব্যবহার এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মাদকের বিস্তার রোধে প্রশাসনের কঠোর ভূমিকার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

​সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,স্থানীয় সুধীজন,সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft