শুক্রবার ১৯ জুন ২০২৬
জাহাজের লিজ ভাড়া পরিশোধে বৈদেশিক মুদ্রা প্রেরণের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ২:২৪ পিএম   (ভিজিট : ১৩)
দেশের শিপিং খাতের উন্নয়ন ও কার্যক্রম সহজ করতে বাংলাদেশে নিবন্ধিত শিপিং কোম্পানিগুলোর জাহাজ বা ভেসেল লিজ ভাড়া পরিশোধের জন্য বৈদেশিক মুদ্রা প্রেরণের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ (এফইপিডি-১) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সকল অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর জারি করা এফই সার্কুলার নং-৩৭ অনুযায়ী বাংলাদেশে নিবন্ধিত এয়ারলাইন্সগুলোর ক্ষেত্রে নির্ধারিত শর্তে লিজ ভাড়া বাবদ অর্থ প্রেরণের সুযোগ ছিল। এখন একই ধরনের সুবিধা বাংলাদেশে নিবন্ধিত শিপিং কোম্পানিগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিপিং কোম্পানিকে লিজ নেওয়া জাহাজ বা ভেসেল পরিচালনার জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন বা ছাড়পত্র গ্রহণ করতে হবে।

এ ছাড়া আবেদনকারী কোম্পানিকে বাংলাদেশ ব্যাংকে নির্ধারিত রিটার্ন দাখিল এবং ২০২৬ সালের ৭ মে জারি করা এফই সার্কুলার নং-৮ অনুযায়ী উদ্বৃত্ত আয় দেশে প্রত্যাবাসনের বিষয়ে নিয়মিত থাকতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ বিষয়ে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর জারি করা এফই সার্কুলার নং-৩৭-এর অনুচ্ছেদ ৫৩-এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

সংশ্লিষ্ট গ্রাহক ও প্রতিষ্ঠানের অবগতির জন্য সার্কুলারের নির্দেশনা যথাযথভাবে প্রচারের জন্য অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে বলা হয়েছে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft