বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
পঞ্চগড়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:১৬ পিএম   (ভিজিট : ৯)
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক আলহাজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে আরও বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft