বুধবার ১৭ জুন ২০২৬
গাজীপুরে যুবদল নেতা মোশারফ হোসেন সরকারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৭:৪৩ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ৭:৪৬ পিএম  (ভিজিট : ১৪)
গাজীপুর মহানগর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মরহুম মোশারফ হোসেন সরকারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে গাজীপুর শহরের রাজবাড়ী রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাফিজুর রহমান বেলায়েতের সঞ্চালনায় গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ মোল্লা, মহানগর যুবদলের সদস্য আসলাম মিয়া, মহিবুর রহমান মারুফ, জামিল হোসেন জসিম, কবির হোসেন, শাকিল, আশরাফুলসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

স্মৃতিচারণ করে নাজমুল খন্দকার সুমন   বলেন, মরহুম মোশারফ হোসেন সরকার ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী। ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু হলেও পরবর্তীতে যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি গাজীপুর মহানগরে বিএনপির আন্দোলন-সংগ্রামে সাহসিকতা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার স্বাক্ষর রেখেছেন। দলের প্রতিটি সংকটময় সময়ে তিনি রাজপথে থেকে গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

তিনি আরও বলেন, মোশারফ হোসেন সরকার ছিলেন একজন সৎ, নির্ভীক, কর্মীবান্ধব ও ত্যাগী নেতা। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি দল ও আদর্শের জন্য কাজ করেছেন। তার অকাল প্রয়াণ গাজীপুরের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তবে তার আদর্শ, সাংগঠনিক দক্ষতা এবং কর্মময় জীবন নতুন প্রজন্মের নেতাকর্মীদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে মরহুম মোশারফ হোসেন সরকারের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মহান আল্লাহ তাআলার কাছে তার সকল গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি কামনা করা হয়।

দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মরহুম মোশারফ হোসেন সরকারের আদর্শ, ত্যাগ ও সাংগঠনিক অবদান গাজীপুরের বিএনপি ও যুবদলের রাজনীতিতে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে এবং তার অনুসৃত আদর্শ আগামী দিনের নেতৃত্বকে অনুপ্রাণিত করবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft