মঙ্গলবার ১৬ জুন ২০২৬
সিডনিতে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’তে বাংলাদেশের ১১ প্রতিষ্ঠানের অংশগ্রহণ
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১:৪৩ পিএম   (ভিজিট : ০)
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পৃষ্ঠপোষকতায় এবং অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অস্ট্রেলিয়ার সিডনিতে ১৬ থেকে ১৮ জুন অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬’।

মেলায় বাংলাদেশের তৈরি পোশাক খাতের ১১টি স্টলের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমা এবং আয়োজক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা জুলি হল্ট।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি অস্ট্রেলিয়ার আমদানিকারক ও ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন। বিশ্বের ২০টি দেশের ৬০০-এর বেশি প্রদর্শক এ মেলায় অংশ নিচ্ছেন।

‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান আন্তর্জাতিক সোর্সিং প্রদর্শনী, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রস্তুতকারক ও সরবরাহকারীদের সঙ্গে ক্রেতা ও ব্যবসায়ীরা সরাসরি যোগাযোগ এবং নতুন ব্যবসায়িক সুযোগ অনুসন্ধানের সুযোগ পান।

প্রদর্শনীতে পোশাক, জুতা, ফ্যাশন অনুষঙ্গ, বস্ত্র ও গৃহসজ্জা সামগ্রীসহ বিভিন্ন খাতের পণ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা তুলে ধরতে মেলার দ্বিতীয় দিন ১৭ জুন ‘বাংলাদেশের তৈরি পোশাক ও উদীয়মান খাতসমূহ: টেকসই উৎপাদন ও অস্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্যের নতুন দিগন্ত’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরার প্রতিনিধি হিসেবে কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমা বক্তব্য দেবেন।

এছাড়া মেলার প্রথম দিনে বাংলাদেশ থেকে অংশ নেওয়া ১১টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের জন্য বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে একটি ব্রিফিং সেশনের আয়োজন করা হয়। সেশনটি পরিচালনা করেন অস্ট্রেলিয়া ট্রেড অ্যান্ড লজিস্টিকস কর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা লরেন্স ক্রিস্টোফেলজ।

বাংলাদেশ প্যাভিলিয়নে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ক্রেতা, বিপণনকারী, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় এবং ব্যবসা-টু-ব্যবসা (বি-টু-বি) নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নতুন ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার সুযোগ পাচ্ছে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এ আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ এবং বি-টু-বি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে অস্ট্রেলিয়াসহ বৈশ্বিক তৈরি পোশাক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে এবং রপ্তানির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft