জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে পদবঞ্চিতরা এবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।
শনিবার ( ১৩ জুন) বিকালে ফকিরাপুল মোড় থেকে শতাধিক পদপ্রত্যাশী নেতৃবৃন্দ পদযাত্রা করে দলের কেন্দ্রীয় কার্যালয়ের গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এসময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ছিলো। তাতে লেখা ‘আমরাই রাজপথে ছিলাম, আছি ও থাকব’, ‘যুবদলের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের শেষ ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান’। এতে উপস্থিত ছিলেন, সদ্য সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুর রহিম, সাবেক গ্রাম বিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার, সাবেক সদস্য (সহ সাধারণ সম্পাদক পদমর্যাদা) মো: দুলাল হোসেন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মাসুূদ সাবেক, মোঃ মিজানুর রহমান মোল্লা সাবেক সদস্য যুবদল। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ সভাপতি হুমায়ূন কবির, সহ সভাপতি জাকির খান, সহ সভাপতি সাজ্জাদ হোসেন উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সহ সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, সহ সাধারণ সম্পাদক মেজবাউল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ ,সাবেক পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক স্বপন মন্ডন,সহ আইন সম্পাদক জহিরুল ইসলাম, সদস্য মাসুদ আহমেদ খান,সদস্য সজল,সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মেরাজ আজিম(ছাত্রদল কেন্দ্রীয় সংসদ),সাবেক সহ-সভাপতি মোঃ সুরুজ মণ্ডল কেন্দ্রীয় ছাত্রদল, সাবেক ছাত্রনেতা সবুর খান সাগর, রবিউল হাছান আরিফ,এম কামরুল হাসান, আনিসুর রহমান সুমন, মো জহিরুল ইসলাম দিদার, মমহিউদ্দিন বেগ সুজন, নজরুল ইসলাম নাহিদ, মো ফরিদ হোসেন খান, মেহেদী হাসান রুমি, মো জাহিদুল ইসলাম, মো রাকিবুল ইসলাম রোকন,মো মেহেদী হাসান খান, কাকন,আমির হোসেন বাদশা, মো ফজলুল হক নীরব,মো নজরুল ইসলাম, খসরু আহমদ হিরন, মো: আবু সাইদ হোসেন দুলাল হোসেন প্রমুখ। তাদের দাবি দীর্ঘদিন দলের পক্ষে জীবনবাজি রেখে রাজপথের আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েও তারা সংগঠনে পদবঞ্চিত হয়েছেন। দ্রুত বিষয়টির সমাধান না হলে আরো কঠোর কর্মসূচিতে যাবেন তারা।
জাতীয়তাবাদী যুবদলের সাবেক প্রশিক্ষণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী ১৬ বছর আমরা রাজপথে সক্রিয় ছিলাম। অন্যদের তুলনায় আমাদের ত্যাগ কোনো অংশে কম নয়। অথচ নতুন কমিটিতে আমাদের স্থান দেওয়া হয়নি। আমরা দলের হাইকমান্ডের কাছে সুবিচার চাই। তিনি আরো বলেন, আশা করছি আমাদের অতীত ত্যাগ ও অবদানের বিষয়টি মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান যথাযথভাবে মূল্যায়ন করবেন।
উল্লেখ্য, গত (৪জুন) বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদনের কথা জানানো হয়। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়। এরপর থেকেই পদ না পাওয়া নেতারা বিভিন্ন কর্মসূচি পারন করছেন। গত সোমবার (৮ জুন) রাজধানীর গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করেছেন যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়া নেতারা। পরবর্তীতে একই দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন পদবঞ্চিতরা।
আজকালের খবর/বিএস