সোমবার ১৫ জুন ২০২৬
‘মানুষ এতো বোঝা বইবে কীভাবে?’ কাল জামায়াতের বিক্ষোভ
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১২:১৬ এএম  আপডেট: ০৪.০৬.২০২৬ ১২:১৮ এএম  (ভিজিট : ৪৯২)
বাজেটের ঠিক আগে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর প্রতিবাদে বৃহস্পতিবার (৪ জুন) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার (৩ জুন) সন্ধ্যায় রাজধানীর শেওড়াপাড়ায় স্থানীয় নাগরিকদের নিয়ে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির তীব্র সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, তেলের দাম, বিদ্যুতের দাম বাড়ানো হলো। মানুষ এতো বোঝা বহন করবে কীভাবে? মানুষের আয় তো বাড়েনি। সংসদে এসব নিয়ে আলোচনা করা দরকার ছিলো। আমরা এ বিষয়ে চুপ থাকতে পারি না, বৃহস্পতিবারই সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবো।

কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে জামায়াতের আমির বলেন, আমাদেরকে বলা হয়েছে শক্ত কর্মসূচি না দিতে। আমাদের বাধ্য করা না হলে শক্ত কর্মসূচিতে যাবো না, কিন্তু বাধ্য করলে কিছু করার নাই। বিরোধী দল হিসেবে সংসদ ও রাজপথে কার্যকর ভূমিকা রাখতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন স্থানীয় এই সংসদ সদস্য।

অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ টেনে ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, হাসিনার মতো ফ্যাসিস্ট কায়দায় ইসলামী ব্যাংক দখল করা হয়েছে। এই ব্যাংকের ক্ষতি হলে সারাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দিলে দেশের ক্ষতি হবে।

ব্যাংকটি রক্ষায় গ্রাহকদের সঙ্গে নিজে আন্দোলনে নামার ঘোষণা দিয়ে তিনি বলেন, ইসলামী ব্যাংকের ক্ষতি হবে আর তার গ্রাহকরা চুপ করে থাকবে—এটা আশা করবেন না। আমিও ইসলামী ব্যাংকের মালিক, আমিও আন্দোলনে নামবো। ইসলামী ব্যাংককে ফ্যাসিস্টদের হাতে তুলে দিতে পারি না।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft