শনিবার ১৩ জুন ২০২৬
কক্সবাজারে প্রধানমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচি আজ
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১২:২৮ এএম   (ভিজিট : ০)
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১৩ জুন) কক্সবাজারে দিনব্যাপী একাধিক সরকারি ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। সফরে তিনি খাল পুনঃখনন কাজের উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা, জুলাই গণঅভ্যুত্থানের এক শহীদের কবর জিয়ারত, দুটি নতুন প্রশাসনিক ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং রাজনৈতিক জনসভায় ভাষণ দেবেন।

সফরসূচি অনুযায়ী, সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। কক্সবাজার পৌঁছে তিনি পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন অনুষ্ঠানের উদ্দেশে যাত্রা করবেন।

সকাল সাড়ে ১০টায় পিএমখালী ইউনিয়নে পাতলী খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ উপলক্ষে আয়োজিত পথসভায়ও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

এরপর তিনি ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন। পরে মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে ‘দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন করবেন।

সফরের পরবর্তী অংশে প্রধানমন্ত্রী পেকুয়া উপজেলার উদ্দেশে রওনা হবেন। সেখানে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪–এ কক্সবাজার জেলার প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

একই এলাকায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরও স্থাপন করার কথা রয়েছে।

বিরতির পর বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় আয়োজিত রাজনৈতিক জনসভায় যোগ দেবেন তিনি। সেখানে দলের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

জনসভা শেষে প্রধানমন্ত্রী চকরিয়া থেকে মেরিন ড্রাইভ সড়ক অভিমুখে যাত্রা করবেন। এ সময় তিনি মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন।দিনের শেষ কর্মসূচি হিসেবে কক্সবাজারের লং বিচ হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার মাধ্যমে তার সফর শেষ হবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft