পটুয়াখালীর মহিপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) মহিপুর থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ৪ টা থেকে গভীর রাত পর্যন্ত মাদক বিরোধী অভিযান চালিয়ে মোঃ হারুন ঘরামী (৩০), মোসাঃ হামিদা বেগম (৪০), মোসাঃ পারুল বেগম (৪০) গ্রেপ্তার করা হয়।
এ সময় তাহাদের হেফাজত হইতে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার কৃতরা সবাই নয়ামিশ্রিপাড়া এলাকার বাসিন্দা।
তবে অভিযানের খবর পেয়ে আরও দুই অভিযুক্ত আলী হোসেন ঘরামী (৪৫) ও আমির হোসেন (৪০) ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণির ১৯(ক)/৪১ নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।
এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ শামীম হাওলাদার জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা কাজ করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আজকালের খবর/রাশেদুল মিলন