শনিবার ১৩ জুন ২০২৬
জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৪:০৮ পিএম   (ভিজিট : ৩)
জামালপুরে অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) দুপুরে জামালপুর সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, ভোরে জামালপুর শহরের মৃধাপাড়া এলাকায় এক ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভাড়াটিয়া খোদেজা বেগমের কক্ষ থেকে তিনটি ট্রাভেল ব্যাগ ও দুইটি বস্তা থেকে পলিথিনে মোড়ানো ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত খোদেজা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের দয়াময়ী মোড় থেকে বুলবুলি নামে আরও এক নারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুলি উদ্ধারকৃত ওই গাঁজা ক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে এসেছিলো বলে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৮ লক্ষ ৪০ হাজার টাকা।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়। আটক খোদেজা বেগমের নামে শেরপুর সদর থানায় একটি মাদক মামলা রয়েছে। আসামীদের আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হবে।

আজকালের খবর/রাশেদুল মিলন

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft