শনিবার ১৩ জুন ২০২৬
সোনারগাঁয়ে মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:০৮ পিএম  আপডেট: ১৩.০৬.২০২৬ ৬:৪৪ পিএম  (ভিজিট : ১০)
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ‘বিশ্বেশ্বর পোদ্দার’ নামক চার তলা বিশিষ্ট নতুন ভবন শুভ উদ্বোধন হয়। 

শনিবার (১৩ জুন) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন। শিক্ষাবান্ধব সরকার, শিক্ষার মাধ্যমেই এদেশকে এগিয়ে নিয়ে বিশ্ব দরবারে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করা হবে। বর্তমান সরকার  এ ক্ষেত্রে সকলের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেন। ভবন উদ্বোধন শেষে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণও করেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. নুসরাত ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দীন নিজাম (এমপি) এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার। এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাদীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার ও যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন।

আজকালের খবর/রাশেদুল মিলন

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft