শুক্রবার ১২ জুন ২০২৬
তিন লাল কার্ডের ম্যাচে জয় পেলো মেক্সিকো
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১১:০০ এএম   (ভিজিট : ২২)
জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো মেক্সিকো। তিন লাল কার্ডের ম্যাচে শেষ হাসি হেসেছে স্বাগতিকরা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে মেক্সিকো।  বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে মেক্সিকো। ম্যাচের ৯ মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকরা। 

২০২৬ বিশ্বকাপের প্রথম গোলটি আসে হুলিয়ান কিনিয়োনেসের পা থেকে।ম্যাচে দক্ষিণ আফ্রিকার ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে মেক্সিকো। বল পজিশনে বেশ এগিয়ে ছিল মেক্সিকো। গোলের আর বেশ কিছু সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। তবে তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মেক্সিকো।

রতি থেকে ফিরে ম্যাচের ৫০ মিনিটে এবারের বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। ৫০ মিনিটে পেনাল্টি বক্সের মাথায় মেক্সিকোর এক খেলোয়াড়কে আটকাতে গিয়ে ফাউল করার শাস্তি পান সিথোলে। 

ম্যাচের ৬৬ মিনিটে আবারও গোলের দেখা পায় মেক্সিকো। রাউল হিমিনেজ দলের ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ম্যাচের ৮৪ মিনিটে দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার থেম্বা জেওয়ানে লাল কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয়।

এরপর ম্যাচের যোগ করা সময়ে লাল কার্ড দেখেন মেক্সিকোর সেজার মন্তেস। তবে তাতে জয় পেতে অসুবিধা হয়নি মেক্সিকোর। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

আজকালের খবর/ এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft