শুক্রবার ১২ জুন ২০২৬
‘শেষ’ বিশ্বকাপে মুখোমুখি হবেন মেসি-রোনালদো?
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২:০৩ এএম   (ভিজিট : ৩৫)
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা বলতে প্রথমেই তাঁদের নাম আসে। ইউরোপীয় ফুটবল থেকে দূরে থাকলেও এখনও তাঁরা দুনিয়াজুড়ে ফুটবলপ্রেমীদের কাছে পছন্দের তালিকায় শীর্ষে।

২০২০ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও জুভেন্টাস। তারপর এখন পর্যন্ত কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হননি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। এই দ্বৈরথ মিস করেন ফুটবলভক্তরা। সেই অপেক্ষার অবসান ঘটতে পারে এবারের বিশ্বকাপে। দুই আলাদা গ্রুপে রয়েছে আর্জেন্টিনা ও পর্তুগাল। তবে নকআউট পর্বে মুখোমুখি হতে পারে তারা। এজন্য মেলাতে হবে তিনটি অংক। কীভাবে মুখোমুখি হবেন মেসি-রোনালদো?

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে ‘জে’ গ্রুপে। মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। অন্যদিকে, পর্তুগাল রয়েছে গ্রুপ ‘কে’-তে। কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়ার বিরুদ্ধে খেলতে হবে রোনালদোদের। তবে বিশ্বকাপে তিনটি সম্ভাব্য পরিস্থিতিতে মুখোমুখি হতে পারেন মেসি ও রোনালদো।

যদি আর্জেন্টিনা ও পর্তুগাল দুই দলই নিজেদের গ্রুপে শীর্ষস্থান নিয়ে শেষ করে, তা হলে তারা টুর্নামেন্টের একই দিকে থাকা নকআউট ব্র্যাকেটে চলে যাবে। এরপর যদি দু’দলই নিজেদের রাউন্ড অফ ৩২ এবং শেষ ষোলোর ম্যাচ জিতে নেয়, তাহলে কোয়ার্টার ফাইনালেই হবে মেসি বনাম রোনালদো মহারণ।

আবার, যদি আর্জেন্টিনা ও পর্তুগাল দুই দলই নিজেদের গ্রুপে রানার্স আপ হিসেবে শেষ করে, তাহলে তারা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে না। সেক্ষেত্রে শেষ ষোলোয় মেসি বনাম রোনালদো ম্যাচ দেখতে পারেন ফুটবলপ্রেমীরা। তবে এই সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলেই মনে করা হচ্ছে।

যদি আর্জেন্টিনা ও পর্তুগালের মধ্যে একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং অন্যটি রানার্স আপ হিসেবে নকআউট পর্বে ওঠে, তাহলে তাদের পথ আলাদা হয়ে যাবে। সেক্ষেত্রে মেসি ও রোনালদো একমাত্র বিশ্বকাপ ফাইনালেই মুখোমুখি হতে পারবেন। আগামী ১৯ জুলাই নিউ জার্সিতে হতে চলা সেই ম্যাচে একে অন্যের বিরুদ্ধে নামতে পারেন বিশ্ব ফুটবলের দুই মহাতারকা।

আর এই সম্ভাবনা নিয়েই জোর আলোচনা চলছে। বিশ্বকাপ ফাইনালে মেসি বনাম রোনালদো ম্যাচ ফুটবলপ্রেমীদের কাছে স্বপ্নের লাইনআপ। আর দুই সুপারস্টারেরই এটা হতে পারে শেষ বিশ্বকাপ। তাই বিশ্বকাপের মঞ্চে আরও একবার মেসি-রোনালদো দ্বৈরথ দেখার আশায় বুক বাঁধছেন ভক্তরা।

আজকালের খবর/কবির









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft