মঙ্গলবার ৯ জুন ২০২৬
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ দেখতে মিরপুরে স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১০:০১ পিএম   (ভিজিট : ১)
রাজধানীর মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ম্যাচটি উপভোগ করতে তিনি মাঠে যান। এ সময় আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল। দুই দেশের কূটনৈতিক ও ক্রীড়া সম্পর্কের প্রতীকী এই উপস্থিতি ম্যাচে যোগ করে ভিন্নমাত্রা।

স্টেডিয়ামে আগত অতিথিদের স্বাগত জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল ও বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহিম আহমেদ। তাঁরা অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ম্যাচের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার এই ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠের লড়াইয়ের পাশাপাশি অতিথিদের উপস্থিতিও দর্শকদের নজর কাড়ে।

আজকালের খবর/কবির










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft