সোমবার ৮ জুন ২০২৬
রাণীশংকৈলে ভূমি অধিকার -সংস্কার ও জলবায়ু সহিষ্ণু বিষয়ক মতবিনিময়
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৪:৫৬ পিএম   (ভিজিট : ৯)
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের সাথে ভূমি অধিকার,কৃষি-ভূমি সংস্কার ও জলবায়ু সহিষ্ণু বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
সোমবার (৮জুন) জনসংগঠনের ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা খাদিজা বেগম। 

উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপতি তাবারক হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, সমবায় কর্মকর্তা আহামেদ হোসেন, মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল,ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, সিডিএ মাঠসমন্বয়কারী জাহেদুর রহমান, আঞ্চলিক সমন্বয়কারী সন্তোষ রায়, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম,গজেন চন্দ্র রায় প্রমুখ।

সভায় কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সহযোগিতায় এক প্রতিবন্ধীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয় এবং রাণীশংকৈল-পীরগঞ্জের জনসংগঠন ঐক্য ও জননারী ঐক্য পরিষদের সদস্যদের মাঝে পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিবেশ বান্ধব বৃক্ষ বিতরণ হয়। 


 আজকালের খবর / রাশেদুল মিলন









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft