
গতকাল ৬ জুন ২০২৬, শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় থিয়েটারের ৪১তম প্রযোজনা নাটক ‘বারামখানা’। নাটকটির মাধ্যমে মহান সাধক লালনের জীবনপ্রবাহ, দর্শন এবং তাঁর আখড়াকে ঘিরে বর্তমান বাস্তবতার নানা দিক তুলে ধরা হয়েছে। এ নাটকে ত্রপা মজুমদারের নির্দেশনায় এরশাদ হাসান অসাধরণ অভিনয় করেছেন লালনের প্রধান শিষ্য শীতল সাঁই চরিত্রে। শনিবার অনুষ্ঠিত হলো নাটকটির ৪৫তম প্রদর্শনী।
বিশিষ্ট নাট্যকার পান্থ শাহরিয়ার-এর রচনা এবং গুণী নির্দেশক ত্রপা মজুমদার-এর নির্দেশনায় নির্মিত এ প্রযোজনায় অভিনয় করেছেন রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, ত্রপা মজুমদার, এরশাদ হাসান, তানজুম আরা পল্লী, তামান্না ইসলাম, কাওসার রাজীব, আবদুল্লাহ আল মামুন জুয়েল, রাশেদুল আওয়াল শাওন, রবিন বসাক, সফিউর রহমান মানু, জোয়ারদার সাইফ, মোহাম্মদ আতিকুর রহমান, কল্যাণ চৌধুরী, আপন আহসান, শেকানুল ইসলাম শাহী, মারুফ কবির, কানিজ ফাতেমা সোনিয়া, তাহমিনা স্মৃতিসহ আরও অনেকে।
নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনায় ছিলেন মো. সাইফুল ইসলাম ও পলাশ হেনড্রি সেন। পোশাক পরিকল্পনা করেছেন ওয়াহিদা মল্লিক জলি, সংগীত পরিকল্পনায় কার্তিক এবং লাঠিখেলা পরিচালনায় সাইদুর রহমান লিপন। মঞ্চ ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন খুরশীদ আলম।
এ ব্যাপারে এরশাদ হাসান বলেন, দর্শক আগ্রহভরে নাটকটি দেখেছেন এজন্য কৃতজ্ঞতা।
আজকালের খবর/আতে