রবিবার ৭ জুন ২০২৬
‘অমানুষের ভিড়ে’ আফরিন জাহান, সঙ্গে জাহের আলভী
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৮:৩৮ পিএম  আপডেট: ০৬.০৬.২০২৬ ৮:৪৩ পিএম  (ভিজিট : ৮)
সংস্কৃতি অঙ্গনে চমক দিতে আসছে বিশেষ ওয়েব ফিল্ম ‘অমানুষের ভিড়ে’। সমাজের অসঙ্গতি, প্রতারণা এবং অসৎ কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্তিশালী বার্তা নিয়ে আসছে নতুন ওয়েব ফিল্ম ‘অমানুষের ভিড়ে’। নির্মাতা হারুন রুশো পরিচালিত এই ওয়েব ফিল্মটি ৪ জুন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পেয়েছে। 

নির্মাতা জানান, ‘অমানুষের ভিড়ে’ মূলত এমন একটি গল্প, যেখানে সমাজের ভেতরে লুকিয়ে থাকা অসততা, দুই নম্বরি এবং নানা অনৈতিক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়েছে। সেই বাস্তবতার মধ্যেই উঠে এসেছে একজন সৎ মানুষের সংগ্রাম, যে বিশ্বাস করে সততা ও ন্যায়নীতির মাধ্যমেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

গল্পের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী আফরিন জাহান। তার সঙ্গে রয়েছেন জাহের আলভী ও মুকিত জাকারিয়া। ইতোমধ্যেই প্রকাশিত পোস্টারে আফরিন জাহানের উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে।

সামাজিক সচেতনতামূলক এই গল্পে আফরিন জাহানকে দেখা গেছে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে, যে গল্পের আবেগ ও বার্তাকে আরও শক্তিশালীভাবে দর্শকের সামনে তুলে ধরছে।

আজকালের খবর/আতে 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft