রবিবার ৭ জুন ২০২৬
মা হচ্ছেন সোহিনী সরকার?
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৯:০০ পিএম   (ভিজিট : ৯)
সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায় নাকি বাবা-মা হতে চলেছেন? টলিউডের অন্দরে ঘুরপাক খাচ্ছে সেই খবর। আগামী জুলাইয়ে শোভন-সোহিনীর দাম্পত্যের দুই বছর পূর্ণ হবে। এবার তাদের সংসারে নাকি আসতে চলেছে নতুন অতিথি। অর্থাৎ, দুই থেকে তিন হওয়ার পথে এগোচ্ছেন এই তারকা দম্পতি।

যদিও এই গুঞ্জনের কথা স্বীকার করেননি সোহিনী বা শোভন। খবরের সত্যতা যাচাই করতে শোভন এবং সোহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন সাংবাদিকরা। তবে জল্পনা যে মিথ্যা নয়, সেটা আকারে-ইঙ্গিতে হলেও বুঝিয়ে দিয়েছে শোভন-সোহিনীর ঘনিষ্ঠ সূত্র।

চলতি বছরেই নাকি বাবা-মা হওয়ার সুখবর দিতে পারেন এই যুগল। তবে আপাতত এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন তাঁরা। ব্যক্তিগত জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে রাজি নন বলেই জানা যাচ্ছে।

সম্প্রতি সোহিনীকে ‘ফেরা’ ছবিতে দেখেছেন দর্শক। তবে গত কয়েক মাসে তাঁকে তুলনামূলকভাবে কম দেখা গেছে জনসমক্ষে এবং কাজের ক্ষেত্রেও কিছুটা আড়ালে রয়েছেন তিনি। এমনকি 'ফেরা'র প্রিমিয়ারেও দেখা যায়নি সোহিনীকে। সেই কারণেও জল্পনা আরও উস্কেছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহিনী এবং শোভন। তাঁদের বিয়েও ছিল একেবারে ব্যক্তিগত পরিসরে, আড়ম্বরহীন এবং সুর-সংগীতে ভরপুর এক আয়োজন। সেই বিয়ের দু’বছর পূর্তির আগেই তাঁদের পরিবারে নতুন সদস্য আসার সম্ভাবনার খবর অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাসের আবহ তৈরি করেছে।

আজকালের খবর/কবির










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft