রবিবার ৭ জুন ২০২৬
৫ জুলাই গাঁটছড়া বাঁধছেন আমির ও গৌরী
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৯:০৬ পিএম   (ভিজিট : ৫)
আগামী ৫ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন বলিউড সুপারস্টার আমির খান। অনেকেই প্রথমে ভেবেছিলেন, এই বিয়ের খবর আদতে গুঞ্জন। যদিও এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন খোদ অভিনেতাই। আমিরের প্রথম ও দ্বিতীয় স্ত্রী দু’জনই সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। তৃতীয় স্ত্রী গৌরী কোন পেশার সঙ্গে যুক্ত তা নিয়ে তাঁর ভক্তদের মধ্যে তুমুল আগ্রহ।

আমির ও রিনা বিয়ে করেছিলেন খুব অল্প বয়সে। দুই সন্তান তাঁদের। রিনা ছিলেন আমিরের ‘লগান’ সিনেমার প্রযোজকও। শুধু তাই নয়, তাঁর দ্বিতীয় স্ত্রী কিরণও সহ-পরিচালক হিসেবে সব ছবিতে অভিনেতার সঙ্গে কাজ করেছেন। এছাড়াও আমিরের প্রযোজিত ছবি দু’টিও পরিচালনা করেছিলেন কিরণ।

তারপরও অনেকেরই প্রশ্ন, গ্ল্যামার দুনিয়ায় বিচরণ করা আমিরের তৃতীয় স্ত্রী গৌরী ঠিক কোন পেশার সঙ্গে যুক্ত? বরাবরই দেখা গেছে, ক্যামেরার সামনে ছবি তুলতে অস্বস্তি বোধ করেন গৌরী। কারণ, একটাই। ক্যামেরার সামনের মানুষ নন তিনি। বরং, পেশায় একজন ব্যবসায়ী তিনি। ইন্ডাস্ট্রির জনপ্রিয় কেশসজ্জা শিল্পী হিসেবেই তিনি পরিচিত। এমনকি নামী শ্যাম্পু প্রস্তুতকারক সংস্থার মালিক। তবে এই মুহূর্তে আমিরের প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত গৌরী।

আজকালের খবর/কবির









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft