রবিবার ৭ জুন ২০২৬
হইচইয়ে আসছে অপূর্ব–ইয়াশের ‘হেডলাইন’
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৮:৫১ পিএম  আপডেট: ০৬.০৬.২০২৬ ৮:৫৫ পিএম  (ভিজিট : ৭)
ওটিটি প্ল্যাটফর্ম হইচই–এর নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’ নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। সালেহ সোবহান অনীম পরিচালিত সিরিজটি আগামী ২৫ জুন বিশ্বব্যাপী মুক্তি পাবে।

আজ শনিবার গণমাধ্যমের জন্য সিরিজটির পোস্টার উন্মুক্ত করা হয়। এর আগে হইচই কর্তৃপক্ষ জানায়, রোববার সকালে তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি প্রকাশ করা হবে। 

পোস্টারে দেখা যায়, জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহানকে ব্ল্যাক টাক্সিডো ও বো-টাই পরিহিত অবস্থায়। তাদের চোখেমুখে রয়েছে গভীর তীক্ষ্ণতা ও রহস্যময় অভিব্যক্তি, যা কোনো গোপন সত্য উদঘাটনের ইঙ্গিত দেয়। পুরো ভিজ্যুয়ালজুড়ে পুরনো খবরের কাগজের স্তূপ ব্যবহার করা হয়েছে, যা অনুসন্ধানী সাংবাদিকতা ও চাপা পড়া কোনো চাঞ্চল্যকর ঘটনার আবহ তৈরি করে।

সিরিজটিতে অপূর্ব ও ইয়াশ রোহানের পাশাপাশি অভিনয় করেছেন আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল, রায় রাজন্যাসহ আরও অনেকে।

পরিচালক সালেহ সোবহান অনীম জানান, বর্তমান সময়ের অস্থিরতার ভেতরে একটি স্বস্তিদায়ক ও গল্পনির্ভর কাজ উপহার দেওয়ার চেষ্টা থেকেই সিরিজটি নির্মিত হয়েছে। তাঁর ভাষায়, “পুরনো দিনের গল্প বলার ধারা ও অনুসন্ধানী আবহ মিলিয়ে এটি তৈরি করা হয়েছে।”

সব মিলিয়ে ‘হেডলাইন’ মুক্তির আগেই দর্শকদের মধ্যে কৌতূহল ও প্রত্যাশা তৈরি করেছে।

আজকালের খবর/আতে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft