শনিবার ৬ জুন ২০২৬
চীন-উত্তর কোরিয়া সম্পর্কের বৃহত্তর অগ্রগতি অর্জনে উদ্বুদ্ধ করবে বেইজিং
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৯:২৯ পিএম   (ভিজিট : ৩)
চীন-উত্তর কোরিয়া সম্পর্কের বৃহত্তর অগ্রগতি অর্জনে উদ্বুদ্ধ করবে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনা প্রেসিডেন্ট সি জিন পিংয়ের উত্তর কোরিয়া সফর নিয়ে এ তথ্য জানান। তিনি বলেন, এই সফরকে উপলক্ষ্য করে দু’দেশ চীন-উত্তর কোরিয়া সম্পর্ককে সময়ের সঙ্গে সঙ্গে বিকশিত করে আরও বৃহত্তর অগ্রগতি অর্জনে উদ্বুদ্ধ করবে। উত্তর কোরিয়ার শ্রমিক পার্টির মহাসচিব ও গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়ার রাষ্ট্রীয় বিষয়ক কমিশনের চেয়ারম্যান কিম জং উনের আমন্ত্রণে সি জিন পিং আগামী ৮ ও ৯ জুন দেশটিতে রাষ্ট্রীয় সফর করবেন।

মাও নিং বলেন, এই সফর সাত বছর পর সি জিন পিংয়ের উত্তর কোরিয়ায় দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। সফরকালে দুই দেশের রাষ্ট্রপ্রধান ও দলের সর্বোচ্চ নেতারা দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক আগ্রহের বিষয় নিয়ে মতবিনিময় করবেন। সাম্প্রতিক বছরগুলোতে প্রেসিডেন্ট সি জিন পিং ও কিম জং উনের কৌশলগত দিকনির্দেশনায় চীন-উত্তর কোরিয়ার প্রথাগত বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক সুষ্ঠু, স্থিতিশীল ও টেকসইভাবে বিকশিত হয়েছে, যা দুই দেশ ও দুই দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে। এ বছর চীন-উত্তর কোরিয়া ‘শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরের ৬৫তম বার্ষিকী। উভয় পক্ষ এই সফরকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করে চীন-উত্তর কোরিয়া সম্পর্ককে সময়ের সঙ্গে সঙ্গে বিকশিত করে আরও বৃহত্তর অগ্রগতি অর্জনে উদ্বুদ্ধ করবে, দুই দেশের জনগণের কল্যাণ বাড়াবে এবং অঞ্চল ও বিশ্বের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধিতে আরও বেশি অবদান রাখবে।

আজকালের খবর/কবির










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft