শনিবার ৬ জুন ২০২৬
দুবাইয়ে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলেন বাংলাদেশি যুবক
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১০:৫২ এএম   (ভিজিট : ১২)
মোহাম্মদ মনির উদ্দিন মান্না, দুবাই: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কুড়িয়ে পাওয়া ২০ হাজার দিরহাম ফেরত দিয়ে প্রশংসিত হয়েছেন বাংলাদেশি যুবক রুকন উদ্দীন। সম্প্রতি দুবাই নাইফ পার্ক এলাকায় বাংলাদেশের ৬ লাখ ৮০ হাজার টাকা সমপরিমাণের ২০ হাজার দিরহাম কুড়িয়ে পান রুকন।

কুডিয়ে পাওয়া এই বিপুল পরিমাণ অর্থ তিনি সাথে সাথে স্থানীয় নাইফ পুলিশ স্টেশনের কর্তব্যরত পুলিশ সদস্যের হাতে তুলে দেন। দুই সপ্তাহ পর দুবাই পুলিশের পক্ষ থেকে 
মুহাম্মদ রুকন উদ্দিনকে স্থানীয় হায়াত রিজেন্সিতে আনুষ্ঠানিকভাবে বিশেষ সম্মাননা জানানো হয়।
এই সম্মাননার মধ‍্য দিয়ে রুকন উদ্দিন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

মোহাম্মদ রুকন উদ্দিন চট্টগ্রামের হাটহাজারীর ধলই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা।তিনি প্রয়াত জামাল সওদাগর বাড়ির মরহুম হাজী নোয়া মিয়ার পুত্র। আর দুবাইয়ের বাংলাদেশ কমিউনিটি নেতা মোহাম্মদ ফয়জুল করিমের চাচাতো ভাই রুকন উদ্দিন।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft