শনিবার ৬ জুন ২০২৬
বাণিজ্য চুক্তির জট কাটাতে মরিয়া ভারত ও যুক্তরাষ্ট্র
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১২:০৯ পিএম   (ভিজিট : ১১)
ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে চলতি সপ্তাহেই দু’পক্ষের আধিকারিকদের মধ্যে বৈঠক হয়ে গেল। 

শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই আলোচনা অত্যন্ত ‘ইতিবাচক এবং গঠনমূলক’ হয়েছে। চুক্তিটি দ্রুত সই করতে দু’দেশের সরকারই যে মরিয়া, তা-ও স্পষ্ট করে দেওয়া হয়েছে।

বাণিজ্য ও শিল্প মন্ত্রক সূত্রের খবর, আলোচনা এগিয়ে নিয়ে যেতে আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দপ্তরের একটি বিশেষ দল ভারতে এসেছিল। প্রধান আলোচকের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলটি গত ১ থেকে ৪ জুন পর্যন্ত দিল্লিতে বৈঠক সারে।সূত্রের খবর, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি দু’দেশের যৌথ বিবৃতিতে যে রূপরেখা তৈরি হয়েছিল, তার ওপর ভিত্তি করেই এই দফার আলোচনা চলেছে। লক্ষ্য একটাই- দু’পক্ষের সমান সুবিধা বজায় রেখে প্রথমে একটি সাময়িক চুক্তি করা। আর তার ভিতের ওপর দাঁড়িয়েই ভবিষ্যতে তৈরি হবে ভারত-আমেরিকা বৃহত্তর দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি।

এবারের বৈঠকে ঠিক কী কী নিয়ে কথা হলো? বাণিজ্য মন্ত্রকের প্রেস বিজ্ঞপ্তি বলছে- দু’দেশের মধ্যে পণ্য আদানপ্রদান সহজ করা, কর সংক্রান্ত জটিলতা কমানো, কাস্টমসের নিয়মকানুন সরল করা এবং অর্থনৈতিক নিরাপত্তা জোরদার করার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত কথা হয়েছে।

মন্ত্রকের দাবি, গোটা আলোচনাটি অত্যন্ত সহযোগিতার সঙ্গে এবং বাস্তব পরিস্থিতি মাথায় রেখে হয়েছে। দিল্লির এক কর্তার কথায়, ‘‘দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে দু’পক্ষই এক টেবিলে বসে কাজ করতে দায়বদ্ধ।’’

আসলে বিগত কিছু সময় ধরেই ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও নিবিড় করার চেষ্টা চলছে। এই বৈঠক তারই বড় উদাহরণ। বাণিজ্য মন্ত্রক সূত্রের খবর, সাময়িক চুক্তিটিকে দ্রুত চূড়ান্ত রূপ দিতে আগামী মাসগুলিতেও দু’দেশের কর্তারা দফায় দফায় বৈঠকে বসবেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft