শনিবার ৬ জুন ২০২৬
উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন সি জিন পিং
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১২:৫৪ পিএম   (ভিজিট : ৯)
উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সেদেশের শীর্ষ নেতা কিম জং উনের আমন্ত্রণে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশটির প্রেসিডেন্ট সি জিন পিং আগামী ৮ জুন পিয়ংইয়ং সফর করবেন। 

গত শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি বলেন, এই সফর সি জিন পিংয়ের সাত বছরের মধ্যে উত্তর কোরিয়ায় প্রথম রাষ্ট্রীয় সফর। এই সফরকালে দুই দল ও দুই দেশের শীর্ষ নেতারা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সি জিন পিং ও কিম জং উনের কৌশলগত নির্দেশনায় চীন ও উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী মৈত্রী ও সহযোগিতামূলক সম্পর্ক সুস্থ ও স্থিতিশীলভাবে বিকশিত হয়েছে, যা দু’দেশ ও দু’দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে। 

এই বছর ‘চীন ও উত্তর কোরিয়ার বন্ধুত্বপূর্ণ, সহযোগিতামূলক ও পারস্পরিক সহায়তা চুক্তি’ স্বাক্ষরের ৬৫তম বার্ষিকী। এই সফরকে কাজে লাগিয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্কের আরও উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে দু’পক্ষ, এবং দু’দেশের জনগণের কল্যাণ বাড়াবে যা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা এবং উন্নয়ন ও সমৃদ্ধিতে আরও বেশি অবদান রাখবে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft