শনিবার ৬ জুন ২০২৬
শট শেষে প্রিয়ার উপর ‘কন্ট্রোল’ হারিয়েছিলেন কে?
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১১:৫৬ এএম   (ভিজিট : ১৪)
মারাঠি সিনেমা, হিন্দি ছবি এবং ওটিটি প্ল্যাটফর্মে নিজের সাবলীল অভিনয়ের দাপটে এক নিজস্ব পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী প্রিয়া বাপট । বিশেষ করে ‘সিটি অফ ড্রিমস’ ওয়েব সিরিজে ওঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। কিন্তু কেরিয়ারের শুরুর দিনগুলো মোটেও সহজ ছিল না এই অভিনেত্রীর জন্য। সম্প্রতি দেওয়া এক অত্যন্ত চাঞ্চল্যকর সাক্ষাৎকারে প্রিয়া ওঁর কেরিয়ারের শুরুর দিকের এক হাড়হিম করা অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন— যেখানে সেটের ভেতরে এবং বাইরে ওঁর পেশাদারি সীমারেখা লঙ্ঘন করে ওঁর ওপর যৌন হেনস্থা চালানো হয়েছিল।

প্রিয়া জানান, ‘সিটি অফ ড্রিমস’-এর জনপ্রিয়তার অনেক আগে, ওঁর কেরিয়ারের একদম শুরুর দিকের একটি ফিল্ম প্রজেক্টে একটি চুম্বনের দৃশ্য ছিল।  চিত্রনাট্য পড়ার সময় থেকেই সেই দৃশ্যটি নিয়ে ওঁর মনে তীব্র খটকা ও অস্বস্তি ছিল। প্রিয়ার কথায়,  “ছবিতে মাত্র একটাই চুমুর দৃশ্য ছিল। স্ক্রিপ্ট রিডিং সেশন থেকেই এটা নিয়ে আমার মনে সন্দেহ ছিল। আমি অনবরত পরিচালককে জিজ্ঞেস করছিলাম— এই দৃশ্যে চুমুটার কী দরকার? এটা আমি চুমু খেতে চাই কি চাই না, সেই বিতর্ক ছিল না। প্রশ্নটা ছিল— এই দৃশ্যের যৌক্তিকতা কী? ওটা গল্পের সঙ্গে একেবারেই খাপ খাচ্ছিল না।”

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft