বুধবার ২৪ জুন ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৩:২৮ পিএম  আপডেট: ০৬.০৬.২০২৬ ৪:৫৯ পিএম  (ভিজিট : ৬৭)
চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । শুক্রবার (৫ জুন) রাত ৭টা থেকে শনিবার (৬জুন) সকাল ৭টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর তত্ত্বাবধানে সদর মডেল থানাসহ জেলার বিভিন্ন থানার সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং বাকিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

আজকালের খবর / রাশেদুল মিলন

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft