শনিবার ৬ জুন ২০২৬
মহেশখালীতে এলজিইডির নির্মাণাধীন ল্যান্ডিং স্টেশন পরিদর্শন এলজিআরডি প্রতিমন্ত্রীর
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১২:০৮ এএম   (ভিজিট : ৫)
কক্সবাজারের মহেশখালীতে এলজিইডির অর্থায়নে নৌপথের ল্যান্ডিং স্টেশন স্থাপনের চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিদর্শনকালে প্রকল্পের অগ্রগতি, নির্মাণ মান ও নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। 

এসময় এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রবেষ্টিত পরিবেশ, পাহাড় ও ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানের কারণে মহেশখালী দেশের অন্যতম পর্যটন গন্তব্য হিসেবে আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে এই উপজেলার সাথে জেলা শহরের যোগাযোগ ও সেবার মান উন্নয়নের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ এবং স্থানীয় অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি পাবে।

কক্সবাজার জেলা এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সায়েদুজ্জামান সাদেক, জনস্বাস্হ্য নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহসহ প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft