বুধবার ৩ জুন ২০২৬
নন্দীগ্রামে ধর্ষণে পঞ্চম শ্রেণীর ছাত্রী অন্তঃসত্ত্বা
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১১:৩৭ পিএম   (ভিজিট : ৫)
বগুড়ার নন্দীগ্রামে বান্ধবীর পিতা কর্তৃক ধর্ষণে পঞ্চম শ্রেণীর ছাত্রী ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। ঘটনাটি ঘটে নন্দীগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দামগাড়া গ্রামের মাদারতলা এলাকায়। 

জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ১২ বছর বয়সী ওই ছাত্রী প্রতিবেশী বান্ধবী আছিয়া খাতুনের খোঁজে তাঁর বাড়িতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে তাঁর বান্ধবীর পিতা দোলা হোসেন (৩৫) ওড়না দিয়ে তাঁর মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি প্রদর্শন করায় ওই ছাত্রী ধর্ষণের বিষয়টি গোপন রাখে। ধর্ষক দোলা হোসেন দামগাড়া গ্রামের মাদারতলা এলাকার মোজাফফর হোসেনের ছেলে। সে একজন আইসক্রিম বিক্রেতা। 

এদিকে তাঁর শারীরিক পরিবর্তন দেখে গত ২৪ মে তাঁর মা তাঁকে জিজ্ঞাসা করিলে সে ধর্ষণের বিষয়টি স্বীকার করে ঘটনার কথা খুলে বলেন। ওইদিনই তাঁর মা তাঁকে নন্দীগ্রাম ফাতেমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাঁর আল্ট্রাসনোগ্রাম করে রিপোর্ট প্রদান করেন। সেই রিপোর্টে ওই ছাত্রী ৪ মাস ১০দিনের অন্তঃসত্ত্বা। বিষয়টি তাঁর পরিবার পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করে কিন্তু মীমাংসা না হওয়ায় ২ জুন ওই ছাত্রীর মা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি এসআই রাশেদুল ইসলাম তদন্ত শুরু করেছেন। 

এ বিষয়ে নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজু কামাল বলেন, এ ঘটনায় নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। সেই সাথে মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft