রবিবার ১৯ জুলাই ২০২৬
আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: বিদ্যুৎমন্ত্রী
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:২৮ পিএম   (ভিজিট : ১৭)
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সোনালী আঁশ দেশের পাট খাত ও চা খাত আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। শুধু ১৭ বছর নয় জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ দেশের ক্ষতি করেছে।

শনিবার (১৮ জুলাই) সকালে শহরের মিরপুরে তাঁত প্রশিক্ষন কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তাঁত শিল্প রক্ষা করতে হলে দেশে তাঁতের বাজার তৈরি করতে হবে। দেশীয় পোশাকের ওপর গুরুত্ব দিতে হবে। তাহলে দেশের তাঁতীরা বাঁচবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ভালোবাসেন। তিনি নিজে ছুটির দিনেও শুক্রবার-শনিবার কাজ করেন। আমরাও করি। আমরা যুদ্ধ অবস্থা থেকে উত্তরণ করার চেষ্টা করছি। 

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, অনেকে প্রশ্ন করেছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে আপনাকে নির্যাতন করে কোমড় ভেঙে দিয়েছে, আপনার মাকে যারা অত্যাচার করেছেন তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না? তিনি বলেছেন, আমার মা বেঁচে থাকলে বলতেন ওনাদের (আওয়ামী লীগ) কাজ ওরা করেছে, তোমার কাজ তুমি করো। এটাই জিয়া পরিবারের শিক্ষা। 

তিনি বলেন, তারেক রহমান দেশের মধ্যে বিভক্তি চান না? তিনি ঐক্য চান। 

বিদ্যুৎমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মানুষের উন্নয়ন করতে হবে এবং নিজের দলটাকে সু-সংগঠিত করতে হবে। কী পেলাম, কী পেলাম করলে রাজনীতি হয় না, রাজনীতি হয় কী দিলাম। কী দিলাম। কী দিলাম। এটাই রাজনীতি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরিফউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিকি, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ও সিরাজগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft